দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি আরব এ তথ্য জানায়। জোটের দাবি, মঙ্গলবার মদিনায় ওই হামলা চালানো হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। এর আগে মক্কায় হামলার চেষ্টা চালানোর অভিযোগও প্রত্যাখ্যান করে সৌদি আরবের দাবিকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলে আখ্যায়িত করেছিল ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী।
সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটি থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে গেলেও মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।
জোটের দাবি, বিদ্যুৎকেন্দ্রে হামলায় ব্যবহৃত ড্রোন পরীক্ষা করে দেখা গেছে, এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে হুথিরা জড়িত।
তবে হুথিদের একটি সূত্র বার্তা সংস্থা সাবাকে বলেন, মদিনায় হামলার অভিযোগও মিথ্যা। তার দাবি, মক্কায় হামলার অভিযোগের পর তা প্রমাণে ব্যর্থ হয়ে সৌদি কর্তৃপক্ষ এখন মদিনায় হামলার অভিযোগ তুলছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযোগ, হুথিরা কাবা শরিফ ও মসজিদে নববীতে হামলা চালাতে চায় এবং সাম্প্রতিক হামলাগুলো সেই পরিকল্পনার অংশ। এসব হামলার মাধ্যমে মুসলিম বিশ্বে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছে জোটটি।
দুই পবিত্র স্থান রক্ষায় তারা ‘যে কোনো মূল্যে’ কাজ করে যাবে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সূত্র: আলজাজিরা
যে আই